এইচপি ও ইনটেলের ইটানিয়াম সার্ভার`পলসান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটানিয়াম প্রসেসর-নির্ভর নতুন সার্ভার তৈরি করছে চিপ নির্মাতা ইনটেল ও কম্পিউটার নির্মাতা হিউলেট প্যাকার্ড (এইচপি)। ৮ নভেম্বর ইটানিয়ামভিত্তিক নতুন সার্ভারের ঘোষণা দিয়েছে এইচপি ও ইনটেল। এইচপির তৈরি নতুন সার্ভারের কোড নেম হবে `পলসান'। এইচপি ও ওরাকলের মধ্যে দ্বন্দ্বের কারণে ওরাকলকে বাদ দিয়ে ইনটেলের সঙ্গে নতুন ইটানিয়াম চিপ-নির্ভর সার্ভার তৈরিতে কাজ শুরু করছে এইচপি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এইচপি কর্তৃপক্ষের ভাষ্য, এইচপির ইটানিয়াম-ভিত্তিক সার্ভার অধিকাংশ ক্ষেত্রেই বড় বড় প্রতিষ্ঠানের তথ্য ও গাণিতিক কাজে ব্যবহার করা হয়। ইটানিয়াম ৯৫০০ চিপ-নির্ভর এ সার্ভারটি আগের প্রজন্মের সার্ভারের চেয়ে শক্তি সাশ্রয়ী ও ২ দশমিক ৪ গুণ বেশি পারফরম্যান্স দেখাতে সক্ষম।